শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৪

‘মহানবী (সাঃ) এর আদর্শ অনুসরণেই রয়েছে বিশ্ববাসীর মুক্তি’

মহাত্মা সম্মেলনের প্রতিষ্ঠাতা ও রাহে ভান্ডার কধুরখীল দরবারের দীক্ষাগুরু আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃ) বলেন, ‘মহানবী (সাঃ) এর আদর্শ অনুসরণের মধ্যে রয়েছে বিশ্ববাসীর মুক্তি। ঈদ-এ-মিলাদুন্নবীর চেতনাতেই রয়েছে সন্ত্রাস, জঙ্গীবাদ, হানাহানি ও সাম্প্রদায়িক অনৈক্য থেকে মুক্তি ও কল্যাণ। এই কল্যাণের পথে অগ্রসর হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
K
পবিত্র ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে মধ্যম ডাঙ্গাচর রবি টাওয়ার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ৫ম মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। শুক্রবার রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) কর্ণফুলী শাখার উদ্যেগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

  ব্লগ তৈরিঃ ছৈয়দ ফয়সাল তথ্যঃ শাহেদ হাসান


শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০১৪

রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ)- হাটহাজারী শাখায় মাসিক ফাতেহা আয়োজন

গত ২১ জানুয়ারী,২০১৪ ইং,০৮ মাঘ ১৪২০ বঙ্গাব্দ,রোজ মঙ্গলবার,রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ)- হাটহাজারী শাখা কর্তৃক,নজুমিয়াহাটস্থ বড়বাড়িতে,উক্ত শাখার সহ-সভাপতি আনোয়ার হোসেন দৌলত এর বাড়িতে মাসিক ফাতেহা আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফের মেঝ জামাতা রাহে ভান্ডার আশেকান পরিষদ (রাওপ) এর কার্যনির্বাহিদ সদস্য ও রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ)- হাটহাজারী শাখার সম্মানিত উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ কামাল উদ্দিন।বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন – উক্ত শাখার সভাপতি মো: ফরিদুল ইসলাম আজম,র্কাযনির্বাহি সদস্য – মো: নুরুল আমিন মুন্না,মো: নাছির উদ্দিন চৌধুরী।এছাড়া আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো: আব্দুল হান্নান,সহ-সভাপতি আনোয়ার হোসেন দৌলত,সহ-সভাপতি মো: সরোয়ার ইকবাল,অর্থ-সম্পাদক মো: রাশেদ,দপ্তর সম্পাদক মো: রাশেদ চৌধুরী সহ মো: সেলিম,সাগর আলী বাদশা ও রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফের অন্যান্য মুরীদান ও ভক্তবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে,পারস্পারিক সহযোগিতা ও সহমর্মিতা বিষয়ে দৃষ্টিপাত করেন।এছাড়াও,ফাতেহাতে মহিমান্বিত ১০ই মাঘ, ২৩শে জানুয়ারী - খাতেমুল বেলায়েত, বিশ্ব জগতের ত্রাণকর্তা, হযরত গাউছুল আযম ছৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী কাদ্দাসা সিররাহুল বারী (প্রকাশ হযরত কেবলা) এর পবিত্র ওরশ শরীফে অংশগ্রহণপূর্বক প্রস্তুতি ও যাতায়াত বিষয়ে আলোচনা হয়।ফাতেহা উপলক্ষে, রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফের প্রতিষ্ঠাতা - পরম পূজ্যপাদ ছৈয়দ মোহাম্ম্দ আব্দুল মালেক শাহ্ (ক:) এর খানকাহ্ শরীফ – খানকাহ্ এ রাহে মালেক ভান্ডার এ মিলাদ ও কিয়াম করা হয়।পরিশেষে,বিশ্ব-শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া কামনা করা হয়।



  ব্লগ তৈরিঃ ছৈয়দ ফয়সাল তথ্যঃ সোহাদ